ফরাসি বিপ্লবের চেয়ে কোনও অংশে কম নয় জুলাই, ১৭ বছরের সংগ্রামের ফসল: রিজভী

রাজশাহী প্রতিনিধি
০২ আগস্ট ২০২৬, ২৩:২৭আপডেট : ০২ আগস্ট ২০২৬, ২৩:২৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘জুলাই ছিল একটি তাৎপর্যপূর্ণ বিপ্লব, একটি ঐতিহাসিক অভ্যুত্থান। নিঃসন্দেহে জুলাই বিপ্লব কোনও অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়। ফরাসি বিপ্লব ছিল মানুষের অধিকার ও নাগরিক স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রাম। আর জুলাই বিপ্লবেও গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা ও মানুষের কণ্ঠের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য তরুণরা রক্ত দিয়েছে।’

রবিবার (২ আগস্ট) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ, প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির বর্ষীয়ান এই রাজনীতিক।

রুহুল কবির রিজভী বলেন, ‘ইতিহাস বলে প্রতিটি বিপ্লবেই রক্ত ঝরে। কিন্তু জুলাই বিপ্লবে এক মাসে যে পরিমাণ রক্ত ঝরেছে, তা পৃথিবীর অনেক বিপ্লবের ক্ষেত্রেই বিরল। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর তরুণদের লাশ পড়ে থাকতে দেখা গেছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্রের দমন-পীড়নের শিকার হয়েছে। এই বিপ্লবে মানবিকতা ছিল অনন্য। এক বন্ধু গুলিবিদ্ধ হলে আরেক বন্ধু তাকে বাঁচাতে ছুটে গেছে। কেউ আহত হলে অন্যরা পানি নিয়ে এগিয়ে গেছে। বিশ্বের বিভিন্ন বিপ্লবে এমন দৃশ্য দেখা গেলেও আমরা তা নিজের চোখে জুলাই বিপ্লবে প্রত্যক্ষ করেছি।’

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নির্বিচারে গুলি চালানো হয়েছে। সামনে, পেছনে, ডানে-বামে সব দিক থেকে গুলি ছুড়েও এই আন্দোলন থামানো যায়নি। ছাত্ররা মৃত্যুকে উপেক্ষা করে এগিয়ে গেছে।’

নিজের গ্রেফতারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘১৯ জুলাই আমি গ্রেফতার হই। জেলে থেকেও বুঝতে পেরেছিলাম শেখ হাসিনার পতন অনিবার্য। পরে যখন জানতে পারলাম তিনি দেশ ছেড়ে চলে গেছেন, তখন নিশ্চিত হই জনগণের বিজয় হয়েছে।’

রিজভী বলেন, ‘তবে এই জুলাই বিপ্লব আসলে ১৭ বছরের দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ফসল, যার নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। আমরা দীর্ঘ সংগ্রামে অনেক ফুল দেখেছি, কিন্তু ফুল ফুটতে দেখিনি। সেই ফুল ফুটেছে জুলাই মাসে। যে গণতন্ত্রের জন্য এত রক্ত ঝরেছে, সেই গণতন্ত্র যেন আবার প্রশ্নবিদ্ধ না হয়।’

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, প্রধান বক্তা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

/এএম/ 
সম্পর্কিত
আম্মার মানসিক ভারসাম্যহীন, শিক্ষার্থীরা রুখে দাঁড়ালে পালানোর পথ খুঁজে পাবে না: নাছির উদ্দীন
স্থানীয় সরকার নির্বাচনে সব জায়গায় আমাদের প্রতিনিধিত্ব থাকবে: নাহিদ ইসলাম 
সেই বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন
জঙ্গি সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগশেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন
পুকুরে ভাসছিল ট্রাভেল ব্যাগ, ভেতরে কাস্টমস কর্মীর টুকরো টুকরো লাশ
পুকুরে ভাসছিল ট্রাভেল ব্যাগ, ভেতরে কাস্টমস কর্মীর টুকরো টুকরো লাশ
সন্ত্রাসের নেটওয়ার্ক নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ‘ডেভিড ইমন’ 
সন্ত্রাসের নেটওয়ার্ক নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ‘ডেভিড ইমন’ 
খুরশীদ ইরফান আহমেদের মৃত্যুতে আসকের শোক
খুরশীদ ইরফান আহমেদের মৃত্যুতে আসকের শোক
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি