অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২

বগুড়া প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৬, ১৫:৩৮ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৫:৩৮

ফেসবুকে বার্মিজ চাকু ও পিস্তল প্রদর্শনের ভঙ্গিতে ভিডিও প্রকাশ করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বগুড়ায় সুইট গ্রুপের প্রধানসহ দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জেলার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু ও নিবন্ধনহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়ার এরশাদুল রহমানের ছেলে এরিন আহম্মেদ সুইট (১৯) এবং একই উপজেলার বিলকেশপাথার গ্রামের সাইফুল ইসলামের ছেলে মিরাজুল (১৯)।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার।

তিনি বলেন, সুইটের হাতে বার্মিজ চাকু এবং পিস্তল প্রদর্শনের ভঙ্গিতে তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এক সহযোগী ভিডিওটি ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি পুলিশের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়। রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়ায় অভিযান চালিয়ে সুইট ও মিরাজুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু এবং ১৫০ সিসির নিবন্ধনহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

ওসি ইকবাল বাহার আরও জানান, এ ঘটনায় এসআই রুবেল প্রামাণিক বাদী হয়ে গ্রেফতার দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা করেছেন। পরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার গ্রেফতার নিয়ে যা বলছে পুলিশ
হত্যা মামলায় গ্রেফতার হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন
সোহেল আফ্রিদি কোথায়?
সর্বশেষ খবর
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার পর ফাঁকা সৌদি আকাশ
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার পর ফাঁকা সৌদি আকাশ
সিভিল সার্জন কার্যালয়ে তালা, হাসপাতালের সেবা বন্ধের হুঁশিয়ারি
সিভিল সার্জন কার্যালয়ে তালা, হাসপাতালের সেবা বন্ধের হুঁশিয়ারি
মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেওয়া বন্ধ করে দেয়?
মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেওয়া বন্ধ করে দেয়?
বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা