র‌বিবার কু‌ড়িগ্রা‌ম যা‌চ্ছেন ত্রাণমন্ত্রী

কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি
১৪ জুলাই ২০১৭, ০৯:৩৯আপডেট : ১৪ জুলাই ২০১৭, ০৯:৪০

কুড়িগ্রামে বন্যা বন্যা প‌রি‌স্থি‌তি প‌রিদর্শন এবং দুর্গতদের ত্রাণ সহায়তা দি‌তে আগামী র‌বিবার (১৬ জুলাই) কু‌ড়িগ্রাম যা‌চ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রী মোফাজ্জল হো‌সেন চৌধুরী মায়া। কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছা‌লেহ মোহাম্মদ ফের‌দৌস খান বাংলা ট্রি‌বিউন‌কে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

‌জেলা প্রশাসন সূ‌ত্রে জানা গে‌ছে, আগামী ১৬ জুলাই বিকালে মন্ত্রী কু‌ড়িগ্রাম সা‌র্কিট হাউজে পৌঁছাবেন। ওই‌দিন সন্ধ্যায় মন্ত্রী স্থানীয় প্রশাস‌নের সঙ্গে চলমান বন্যা প‌রি‌স্থি‌তি ও ত্রাণ বিতরণ নি‌য়ে বৈঠক কর‌বেন। আগামী সোমবার (১৭ জুলাই) সকা‌লে মন্ত্রী জেলার চিলমারী ও উ‌লিপুর উপ‌জেলার বন্যা প‌রি‌স্থি‌তি প‌রিদর্শন কর‌বেন এবং দুর্গতদের মা‌ঝে ত্রাণ বিতরণ কর‌বেন। ওই‌দিন বিকালে কু‌ড়িগ্রাম সফর শে‌ষে লালম‌নিরহা‌টের উদ্দেশে রওনা হ‌বেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স‌চিব মো. শাহ্‌ কামাল, যুগ্ম স‌চিব আলী রেজা মজিদ,  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপ‌রিচালক মো. রিয়াজ আহম্মদসহ মন্ত্রণাল‌য়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সফরসঙ্গী হ‌বেন ব‌লেও সং‌শ্লিষ্ট সূ‌ত্রে জানা গে‌ছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছা‌লেহ মোহাম্মদ ফের‌দৌস খান জানান, ‘মন্ত্রী ম‌হোদয় সার্বক্ষ‌ণিক কু‌ড়িগ্রা‌মের বন্যা দুর্গত‌দের খোঁজ খবর রাখ‌ছেন। বন্যা কব‌লিত এলাকার মানুষ‌দের দুর্দশার চিত্র প‌রিদর্শন ও ত্রাণ বিতরণ কর‌তেই মন্ত্রী কু‌ড়িগ্রাম আস‌ছেন।’

/এফএস/ 

আরও পড়ুন- বাড়ছে নদ-নদীর পানি, আরও এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা

সম্পর্কিত
আ.লীগের মশাল মিছিলে ধাওয়া দিয়ে ৯ জনকে ধরলো পুলিশ
ছয় মাস না যেতেই বিএনপিকে আ.লীগের সঙ্গে কেন তুলনা করছে জামায়াত 
বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
হলিউড ছবিতে বাবা বিজয় ও জেসন স্ট্যাথামকে চান জেসন সঞ্জয় 
হলিউড ছবিতে বাবা বিজয় ও জেসন স্ট্যাথামকে চান জেসন সঞ্জয় 
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
মেটার বিতর্ক থেকে শিক্ষা: প্রাইভেসি নিশ্চিত করে স্মার্ট গ্লাস আনছে অ্যাপল
মেটার বিতর্ক থেকে শিক্ষা: প্রাইভেসি নিশ্চিত করে স্মার্ট গ্লাস আনছে অ্যাপল
হানিয়াহকে স্মরণ করে ইরানিদের ‘প্রকৃত নায়ক’ বললেন পেজেশকিয়ান
হানিয়াহকে স্মরণ করে ইরানিদের ‘প্রকৃত নায়ক’ বললেন পেজেশকিয়ান
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল