প্রধানমন্ত্রী কুড়িগ্রাম সফর করবেন রবিবার

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৭, ০২:২৬আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২১:০৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) বন্যায় প্লাবিত দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে আগামী রবিবার (২০ আগস্ট) কুড়িগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুড়িগ্রাম সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজ ও রাজারহাটের ইউএনও মো. রফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর সফরের এই তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী রাজারহাট উপজেলায় সফর করবেন। এ উপলক্ষে বুধবার (১৬ আগস্ট) রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাঙ্গারাণী লক্ষীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাংসদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী এবং জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করে ইউএনও আমিন আল পারভেজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও সফরসূচি আমরা পাইনি। তবে তবে ২০ আগস্ট প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য তারিখ রয়েছে বলে জানতে পেরেছি।’

এর আগে, গত বছর ৭ সেপ্টেম্বর কুড়িগ্রামের চিলমারী সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরে চিলমারীতে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করেছিলেন তিনি।

আরও পড়ুন-

বন্যার পানিতে মানিকগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

বন্যা মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি আছে: সাংসদ বাদশা

বন্যায় রাজশাহীর পাঁচ উপজেলায় ৬ হাজার হেক্টর ফসলের ক্ষতি

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন বাড়িতে উঠেই খুন, এই অভিনেত্রীর মৃত্যু আজও রহস্যময়
নতুন বাড়িতে উঠেই খুন, এই অভিনেত্রীর মৃত্যু আজও রহস্যময়
মিষ্টিমুখে এবার থাকুক নতুনত্ব, ডিম ও দুধের স্নো-বল
মিষ্টিমুখে এবার থাকুক নতুনত্ব, ডিম ও দুধের স্নো-বল
সৌদিতে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, ১৩ জনই নওগাঁর
সৌদিতে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, ১৩ জনই নওগাঁর
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
সর্বাধিক পঠিত
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার