সীমান্তে আটক বাংলাদেশি মা ও ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৩

সীমান্ত লালমনিরহাট সীমান্তের ওপারে আটক হামিদা বেগম (২৪) ও ছেলে সেলিম হোসেন (৫) নামে দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাটের মোগলহাট সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়া হয়।

হামিদা বেগম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভদের বাজার এলাকার সাইফুর রহমান শেখের মেয়ে। তার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্থানীয় দালালদের মাধ্যমে কাজের সন্ধানে বিনা পাসপোর্টে ছেলেসহ ভারতে অনুপ্রবেশ করেন হামিদা বেগম। কিন্তু কোচবিহার-৩৮ বিএসএফ ব্যাটালিয়নের গিতালদহ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে আটক করে। এ সময় দালালরা পালিয়ে যায়।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, ‘বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে হামিদা বেগম ও তার ছেলে সেলিম হোসেনকে ফেরত দিয়েছে বিএসএফ। স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক ও মেয়ের চাচা মুছা মিয়ার কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন:

মাকেই পূজা করলেন সন্তানরা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক