দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১১

বিদ্যুৎস্পৃষ্ট

দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় মসজিদের দোতলা ভবনে কাজ করার সময় পাশে থাকা বিদ্যুৎতের তারে (১১ হাজার ভোল্ট) জড়িয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম খোকন (৪২)। তিনি শহরের বালুবাড়ী বিশ্ব রোড সংলগ্ন বস্তির সিরাজুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কয়েক জন নির্মাণ শ্রমিক শহরের বালুবাড়ী পানির ট্যাঙ্কি মোড়ের জামে মসজিদের দ্বিতীয় তলার কাজ করছিল। দুপুর সাড়ে ১২টার দিকে খোকন নামে এক নির্মাণ শ্রমিক পাশের বিদ্যুৎতের তারে জড়িয়ে যায়। এতে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে তার দেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আক্তার হামিদ খান ঘটনাটি নিশ্চিত করে জানান,  আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছি।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ