চালকদের ধরে ধরে পোড়া মোবিল লাগালো শ্রমিকরা (ভিডিও)

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৮, ২১:৪১আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ২২:১৬

চালকের মুখমণ্ডলে মোবিল লাগালো শ্রমিকরা পরিবহন শ্রমিককদের কর্মবিরতি চলাকালে ঠাকুরগাঁওয়ে যানবাহনের চালকদের ধরে ধরে পোড়া মোবিল লাগিয়ে দিয়েছেন শ্রমিকরা। রবিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই ঠাকুরগাঁওয়ে আন্তঃজেলা টার্মিনালগুলো থেকে কোনও বাস ছেড়ে যেতে দেখা যায়নি।

পরিবহন শ্রমিকরা এই কর্মসূচিকে কর্মবিরতি বললেও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পয়েন্ট তারা অন্য যানবাহন চলাচলেও বাধা সৃষ্টি করছেন। অটোরিকশার চালকদের ধরে ধরে মুখে মাথায় পোড়া মোবিল ঢেলে দেয় তারা।  মারধর ও গালাগালও করে। বিআরটিসির বাসও চলতে দিচ্ছে না শ্রমিকরা।  প্রধান সড়কগুলোতে কিছু রিকশা চলাচল করলেও অফিসগামী যাত্রী আর স্কুল-কলেজের শিক্ষার্থীদের যানবাহনের আশায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে প্রতিটি মোড়ে।

ঠাকুরগাঁওয়ে যাত্রীর মুখমণ্ডলে মোবিল লাগালো শ্রমিকরা নাম প্রকাশে অনিচ্ছুক ঠাকুরগাঁও বিআরটিসি কাউন্টারের একজন কর্মচারী জানান, তাদের বাসগুলো আটকে দেওয়া হচ্ছে। এমনকি বিক্ষোভরত পরিবহনশ্রমিকরা এসব বাসের চালক ও সহকারীদের লাঞ্চিত করছে। তবে এ সময়ে কাউন্টারের ম্যানেজার মন্তাজ আলীকে খুঁজে পাওয়া যায়নি। তার নম্বরে ফোন করলে একবার রিং হওয়ার পর ফোন বন্ধ পাওয়া যায়।

জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নুদ্দিন বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘উত্তেজিত শ্রমিকদের এ ধরনের কাজ থেকে বিরত করে সরিযে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।’

আরও পড়ুন: 

বেনাপোলে অচলাবস্থা

ধর্মঘটের নামে নৈরাজ্য

মোংলা বন্দরে অচলাবস্থা

কলেজছাত্রীর গায়ে পোড়া মোবিল

সারাদেশে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

মৌলভীবাজারে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

প্রধানমন্ত্রীর পিএসের গাড়ি আটকে দিলো শ্রমিকরা

মহাসড়কে অতি উৎসাহী শ্রমিকদের বেপরোয়া আন্দোলন

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের