‘স্থানীয় সরকারকে শক্তিশালী করতে উপজেলা পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

দিনাজপুর প্রতিনিধি
১৮ মার্চ ২০১৯, ১২:১৭আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১২:৩১

খালিদ মাহমুদ চৌধুরী নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘স্থানীয় সরকারকে শক্তিশালী করতে এবং স্থানীয় পর্যায়ে জনগণের সুযোগ-সুবিধা ও অধিকার প্রতিষ্ঠা করতে উপজেলা পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সোমবার (১৮ মার্চ) সকালে দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে সাংবাদিকদের একথা বলেন নৌ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘বর্তমান সরকার চায় সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে উপজেলা পরিষদে জনগণ তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করুক এবং এই নির্বাচনে আওয়ামী লীগও প্রার্থী দিয়েছে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জনগণ আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করবে।’

প্রসঙ্গত,  দিনাজপুরের ১২টি উপজেলার ৬৬৩টি কেন্দ্রে সোমবার ভোটগ্রহণ চলছে। এই ১২টি উপজেলায় চেয়ারম্যান পদে ৩০, ভাইস চেয়ারম্যান পদে ৫০ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য দিনাজপুরের ১২ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১১ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল দিচ্ছে বিজিবি। দায়িত্বে রয়েছেন ৪৫ জন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

আরও পড়ুন:

ভোটার উপস্থিতি কম, স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

বান্দরবা‌নে পুরু‌ষের চেয়ে নারী ভোটা‌রের উপ‌স্থি‌তি বে‌শি

 শান্তিপূর্ণ পরিবেশে পাহাড়ে ভোট চলছে

দেড় ঘণ্টায় ৬ ভোট!

১১৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের