পাথর বোঝাই ট্রাক থেকে এক হাজার বোতল ফেনসিডিলসহ আটক ২

রংপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৪

এক হাজার দুই বোতল ফেনসিডিলসহ আটক দুই মাদক ব্যবসায়ী

রংপুরে পাথর বোঝাই ট্রাক থেকে এক হাজার দুই বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। রবিবার দুপুরে নগরীর স্টেশন  এলাকায় র‌্যাব-১৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান কমান্ডার রেজা আহাম্মদ ফেরদৌস।

আটক ট্রাক ড্রাইভার সিরাজুল ইসলাম ও হেলপার মমিনুল ইসলামের বাড়ি নীলফামারী জেলার ডালিয়া এলাকায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকার শান্তিপুরের ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে ট্রাকটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের পাথরের নীচে থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক হাজার দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রাক ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে। পাথর বোঝাই ট্রাকটি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দর থেকে লোড করে ঢাকার দিকে যাচ্ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের