সাংবাদিক নির্যাতনকারী সন্ত্রাসীকে গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ১১:০০আপডেট : ২৭ মার্চ ২০২০, ১১:০৭

সাংবাদিক নির্যাতনকারী সন্ত্রাসীকে গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সাংবাদিক নির্যাতনকারী সন্ত্রাসী তুহিন হাসান তনুকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের কলেজপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সাংবাদিক জিলানী দৈনিক আমার সংবাদ পত্রিকা ও এসটিভি বাংলা চ্যানেলে কর্মরত আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। তনু কলেজপাড়া (শিল্পকলা একাডেমির সামনের বস্তি) এলাকার মৃত আরমান হোসেনের ছেলে।

ওসি তানভিরুল ইসলাম বলেন, ‘গত ১২ মার্চ শহরের গোবিন্দনগর এলাকার বিসিক মোড় থেকে সাংবাদিক আব্দুল কাদের জিলানীকে ধরে পাশের একটি বাগানে নিয়ে যায় তনুসহ কয়েকজন। এরপর সেখানে সাংবাদিক জিলানীকে মারধর করা হয়। জিলানীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন জিলানীকে আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।’

এই ঘটনায় সাংবাদিক জিলানী থানায় মামলা দায়ের করেন। মামলায় তনুসহ আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়। ওসি তানভিরুল ইসলাম আরও বলেন, ‘ঘটনার পর থেকে আসামি তনু আত্মগোপনে ছিল। গোপন সংবাদ পেয়ে তনুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতার করা হবে।’ 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান