কথিত হত্যা ও লাশ গুমের ৯ বছর পর জীবিত উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২০, ১৬:৪০ আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১৭:৪৮

পুলিশের হাতে আটক `কথিত নিহত ও লাশ গুম হওয়া' রিক্তাকথিত হত্যা ও লাশ গুমের ৯ বছর পর অবশেষে গাইবান্ধা সদরের রৌশন আরা বেগম রিক্তা নামে এক গৃহবধূকে জীবিত অবস্থায় রংপুর থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ বলছে, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানি করার জন্য ‘রিক্তাকে নির্যাতনের পর হত্যা ও লাশ গুম’-এর মামলা করে বড় বোন মুক্তা বেগম। উদ্ধার হওয়া গৃহবধূ বলছেন, স্বামীর অত্যাচার-নির্যাতনের কারণে গত ৯ বছর পালিয়ে ছিলেন। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন তিনি।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার। তিনি জানান, সদর উপজেলার পশ্চিম কুপতলা গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে বিয়ে হয় একই এলাকার রৌশন আরা বেগম রিক্তার। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য রিক্তার ওপর অত্যাচার করতে থাকে শ্বশুর বাড়ির লোকজন। এ অবস্থায় ২০১১ সালের ২২ জুলাই নিখোঁজ হয় রিক্তা। এ ঘটনায় রিক্তার স্বামী ও তার সহযোগীরা রিক্তাকে হত্যা করে লাশ গুম করেছে বলে গাইবান্ধা সদর থানায় মামলা করেন রিক্তার বড় বোন মোছা মুক্তা বেগম। মামলায় আসামি করা হয় রিক্তার স্বামী রফিকুল ইসলামসহ চার জনকে।
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, রিক্তার স্বামী যৌতুকের জন্য রিক্তাকে নির্যাতন করতো। নির্যাতনের এক পর্যায়ে তাকে হত্যা করে লাশ গুম করেছে রিক্তার স্বামী রফিকুল ইসলাম। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন কারাবরণ করতে হয় রিক্তার স্বামীসহ অন্য আসামিদের। রিক্তার স্বামী কিছুদিন আগে গাইবান্ধা সদর থানায় এসে জানায় মিথ্যা অভিযোগে তাদের হয়রানি করা হচ্ছে। প্রকৃতপক্ষে রিক্তা রংপুরের কোনও এক স্থানে আত্মগোপন করে আছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ রিক্তার খোঁজ করতে থাকে। এক পর্যায়ে শুক্রবার ভোর রাতে রংপুরের শালবন এলাকা থেকে কথিত মৃত রিক্তাকে উদ্ধার করে।

ওসি আরও জানান, উদ্ধারের পর গৃহবধূ রিক্তা পুলিশের কাছে ঘটনার বিস্তারিত বলেছে। রিক্তা জানায়, স্বামী রফিকুলের অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ হয়ে এতদিন ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন। তবে কোনও খোঁজখবর বা পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না বলেও জানায় রিক্তা।

বর্তমানে সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছে রিক্তা। শনিবার (১৫ আগস্ট) সকালে তাকে আদালতে হাজির করার কথা।

/আরআইজে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না, হাইকোর্টের রায় স্থগিত
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না, হাইকোর্টের রায় স্থগিত
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, তারপর কী হবে? 
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, তারপর কী হবে? 
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে রায় যে কোনও দিন
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে রায় যে কোনও দিন
সর্বাধিক পঠিত
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি