ইউএনও ওয়াহিদার আলমারির চাবি উদ্ধার করেছে পুলিশ

হিলি প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৮ আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৭

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ঘরের স্টিলের আলমারির চাবি উদ্ধার করেছে পুলিশ। ওয়াহিদা খানমের বাসভবনের চাকরিচ্যুত মালি রবিউল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে ইউএনওর ঘরের স্টিলের আলমারির চাবিটি উদ্ধার করে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের দোতলা থেকে পরিত্যক্ত অবস্থায় স্টিলের আলমারির চাবিটি উদ্ধার করা হয়।
বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মিথুন সরকার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে জানান, ইউএনও এবং তার পিতার ওপর হামলার ঘটনায় আটক রবিউল ইসলামের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী রবিবার রাতে ইউএনও’র বাসভবনের দোতলা থেকে পরিত্যক্ত অবস্থায় তার ঘরের স্টিলের আলমারির চাবি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, চাবি পেলেও সে আলমারি খুলতে পারেনি, যে কারণে কোনও কিছু নিতে পারেনি।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর দিনগত রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও'র সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। প্রথমে গেটে দারোয়ানকে বেঁধে ফেলে তারা। পরে বাসার পেছনে গিয়ে মই দিয়ে উঠে ভেনটিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে হামলাকারীরা। ভেতরে ঢুকে ভারী ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং আঘাত করে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৭০) জখম করে দুর্বৃত্তরা। পরে তারা অচেতন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করেন।
ওয়াহিদাকে প্রথমে রংপুরে ও পরে রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হয়। বর্তমান তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৬৪ বড় ভাইয়ের নিয়ন্ত্রণে ২০০ কিশোর গ্যাং, সেভেন স্টারে আলোচিত বগা
৬৪ বড় ভাইয়ের নিয়ন্ত্রণে ২০০ কিশোর গ্যাং, সেভেন স্টারে আলোচিত বগা
মেসির ১১০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য, মাঠের বাইরের আয়ই-বা কত?
মেসির ১১০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য, মাঠের বাইরের আয়ই-বা কত?
চাঁদা না পেয়ে মাছের খামারে ভাঙচুর ও বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেফতার
চাঁদা না পেয়ে মাছের খামারে ভাঙচুর ও বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেফতার
বিমানের জানালার কাচ গোলাকার হয় কেন?
বিমানের জানালার কাচ গোলাকার হয় কেন?
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ