বুড়িমারীতে জুয়েল হত্যা মামলা: দুই আসামি তিন দিনের রিমান্ডে

লালমনিরহাট প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ২১:৩০আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৩৫

বুড়িমারীতে জুয়েল হত্যা মামলা: দুই আসামি তিন দিনের রিমান্ডে লালমনিরহাটের বুড়িমারীতে গুজব ছড়িয়ে জুয়েলকে পিটিয়ে হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনায় করা মামলায় দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগমের আমলি আদালত-৩ এই আদেশ দেন।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে মামলার আসামি গামছা কালাম ও রাসেল ইসলামকে রিমান্ডে পাঠানো হয়। একই আদালতে নতুন গ্রেফতারকৃত আসামি ফরিদুল ইসলামের (৩৭) জামিন না মঞ্জুর করে আগামী ২৯ নভেম্বর (রবিবার) রিমান্ড শুনানির দিন ধার্য্য করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. মাহমুদুন্নবী বিষয়টি নিশ্চিত করেন।

ফরিদুল ইসলাম বুড়িমারী ইউনিয়নের নাটারবাড়ী এলাকার ফজলুল হকের ছেলে। তাকে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বুড়িমারী থেকে গ্রেফতার করা হয়।

লালমনিরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, আসামি আবু কালাম ওরফে গামছা কালামের পাঁচ দিনের পুলিশ রিমান্ড এবং আরেক আসামি জিএম মানিকের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। পরে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া গ্রেফতারকৃত (তদন্তে প্রাপ্ত) আসামি ফরিদুল ইসলামকে আদালতে তিন মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়। আদালত আগামী ২৯ নভেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য্য করেন।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর গুজব ছড়িয়ে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়ন পরিষদের ভেতরে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েলকে হত্যা করা হয়। এরপর লাশ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ওপর পুড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: 

৫ দিনের রিমান্ডে রাসেল, জেলহাজতে হেলাল 

জুয়েল হত্যা মামলার আরও এক আসামি গ্রেফতার

জুয়েলকে মসজিদ থেকে মেরে বাইরে আনার স্বীকারোক্তি আবুল হোসেনের

দাড়ি ছেঁটে গোঁফ রেখেও শেষরক্ষা হয়নি হোসেনের

হত্যার পর পুড়িয়ে দেওয়ার মামলায় হোসেন আলীর রিমান্ড

জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা: প্রধান আসামির ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ

লালমনিরহাটে জুয়েল হত্যাকাণ্ড: প্রধান আসামি আবুল গ্রেফতার

পালিয়ে গেছে হোসেন ডেকোরেটরের মালিক?

কোরআন অবমাননার কোনও প্রমাণ মেলেনি: জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি

ফোর্স থাকলে দুই জনকেই রেসকিউ করতে পারতাম: পাটগ্রাম ইউএনও

জুয়েলের বিরুদ্ধে কোরআন অবমাননার প্রমাণ মেলেনি: গোয়েন্দা প্রতিবেদন

বুড়িমারীতে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় তিনটি মামলা (ভিডিও)

‘জুয়েলকে মসজিদের বাইরে আনার পর পরিস্থিতি এমন হবে ভাবিনি’

হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি স্বজনদের

লালমনিরহাটে যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি