ভূমি অফিসের চুরি যাওয়া টাকা উদ্ধার, গ্রেফতার অফিস সহায়ক

নীলফামারী প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৩

নীলফামারী সদর উপজেলা ভূমি অফিসের চুরি যাওয়া এক লাখ ৮০ হাজার টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অফিস সহায়ক তুষার চন্দ্র দেব অধিকারীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন নবী এ তথ্য জানান।

ওসি জানান, গ্রেফতার তুষার জেলা শহরের মাধারমোড় মহল্লার কিশোর দেব অধিকারীর ছেলে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এ বছরের ৭ জানুয়ারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ ৯ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে কর্মচারীদের বেতন দেওয়া হয়। এর মধ্যে কয়েকজন কর্মচারী বেতন না নেওয়ায়, বেতনের এক লাখ ৮০ হাজার টাকা অফিসের আলমারিতে তালাবন্ধ করে রেখেছিলেন প্রধান অফিস সহকারী সফিয়ার রহমান। ৮ ও ৯ জানুয়ারি (শুক্রবার ও শনিবার) দুই দিন সাপ্তাহিক ছুটি ছিল। রবিবার (১০ জানুয়ারি) সকালে অফিসে এসে তালা খুলে প্রধান অফিস সহকারী দেখতে পান, কক্ষটি তছনছ করা এবং টাকা রাখার আলমারির তালা ও রুমের জানালার গ্রিল ভাঙা।

এরপর আলমারিতে রাখা এক লাখ ৮০ হাজার টাকাও পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় প্রধান অফিস সহকারী সফিয়ার রহমান থানায় একটি মামলা দায়ের করেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, ‘চুরির ঘটনাটি রহস্যজনক মনে হয়। আমরা ওই অফিসটি মনিটরিং করতে থাকি। গত ৩ ফেব্রুয়ারি রাতে গোপন খবরে ওই অফিসে অভিযান চালিয়ে আটক করা হয় অফিস সহায়ক তুষার চন্দ্র দেব অধিকারীকে। সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং চুরি যাওয়া এক লাখ ৮০ হাজার টাকা বের করে দিলে তা জব্দ করা হয়।’

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম