রংপুর বিভাগে টিকা গ্রহণকারীর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

রংপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৭

করোনার টিকা নেওয়ার সপ্তম দিন সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর সদর হাসপাতালে  টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়েছে।  সকাল থেকে লাইনে দাঁড়িয়ে টিকা নেওয়ার জন্য অপেক্ষা করেন সকল স্তরের নারী ও পুরুষ। এদিকে রংপুর বিভাগে  করোনার টিকা গ্রহণকারীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। সোমবার পর্যন্ত টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৬শ’ ৩৮ জন।

এদিকে সোমবার রংপুর বিভাগের ৮ জেলায় রেকর্ড সংখ্যক ২১  হাজার ৬শ ১৮ জন টিকা নিয়েছে । রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আহাদ আলী টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার রংপুর বিভাগের ৮ জেলায় টিকা গ্রহণকারীরা হলো  দিনাজপুর জেলায় সবচেয়ে বেশি ৪ হাজার ৪শ’ ৪  জন,  এরপরেই রয়েছে রংপুর এখানে টিকা নিয়েছে ৩ হাজার ৫শ’ ৭২ জন, পঞ্চগড়  জেলায় ২ হাজার ২৮৭ জন, নীলফামারীতে ৩ হাজার ১৯০  জন, , লালমনিরহাটে ১ হাজার ৫৪১ জন,  কুড়িগ্রাম জেলায় ২  হাজার ৩০ ১জন, , ঠাকুরগাঁয়ে ২ হাজার ২১৯ জনকে, এবং গাইবান্ধায় ২ হাজার ১০২জন।  এরমধ্যে পুরুষ ১৩ হাজার ৫৭৩জন এবং নারী ৮ হাজার ৪৬জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পুলিশ ও বিজিপির অনেক সদস্য চিকিৎসক স্বাস্থ্য কর্মী গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ টিকা দেওয়ার জন্য ভিড় করেছেন। ফলে টিকাদানকারী স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হয়। তার পরেও মানুষ লাইন ধরে দাঁড়িয়ে অপেক্ষা করে টিকা দিয়েছে। এ ছাড়া টিকা গ্রহণকারী কারও অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি। বরং টিকা নিয়ে স্বস্তি প্রকাশ করে সকলকে টিকা দেবার আহ্বান জানান টিকাদানকারীরা।

এ ব্যাপারে রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. আহাদ আলী জানান, সোমবার রেকর্ড সংখ্যক ২১ হাজার ৬শ ১৮ জন করোনার টিকা নিয়েছেন। রংপুর বিভাগের দুই মেডিকেল কলেজ হাসপাতাল , জেলা হাসপাতাল , উপজেলা স্বাস্থ্য কেন্দ্র গুলোতে দুই শতাধিক বুথের মাধ্যমে করোনায় টিকা নিচ্ছেন সকল স্তরের নারী পুরুষ।  টিকা নেওয়ার পর কেউ অসুস্থ হয়েছেন এমন কোনও খবর পাওয়া যায়নি।

/টিএন/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী