রংপুর বিভাগে ৩ লাখ ছাড়িয়েছে টিকা গ্রহণকারীর সংখ্যা

রংপুর প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ১৯:৪৩আপডেট : ০২ মার্চ ২০২১, ১৯:৪৩

রংপুর বিভাগের আট জেলায় করোনার টিকা গ্রহণকারীর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। তেইশতম দিন মঙ্গলবার (২ মার্চ) পর্যন্ত টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ তিন হাজার ৯২। তবে শুরুর দিকের চেয়ে টিকা গ্রহণকারীর সংখ্যা কমে আসছে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে। বিশেষ করে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় টিকা গ্রহণকারীর সংখ্যা সবচেয়ে কম। দিনাজপুরে টিকা গ্রহণকারীর সংখ্যা প্রথম দিকে বৃদ্ধি ফেলেও এখন অনেক কমে গেছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গ্রামাঞ্চলে বিশেষ করে, উপজেলা পর্যায়ে টিকা গ্রহণকারীর সংখ্যা শতকরা দুই ভাগে নেমে এসেছে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্যকর্মীরা অলস সময় কাটাচ্ছেন। দু-চার জন করে আসছেন আর টিকা নিচ্ছেন। কর্তব্যরত একজন স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, টিকা নেওয়ার ব্যাপারে প্রথমদিকে সাধারণ মানুষের মাঝে আগ্রহ দেখা গিয়েছিল। এখন তা অনেক কমে গেছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আহাদ আলী টিকা গ্রহণকারীর সংখ্যা তিন লাখ ছাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের আট জেলায় ১০ হাজার ৩৫৪ জন টিকা নিয়েছেন। মঙ্গলবার রংপুর বিভাগের আট জেলার মধ্যে রংপুর জেলায় সবচেয়ে বেশি দুই হাজার ৩৯৭ জন টিকা নিয়েছেন।  এরপরেই রয়েছে দিনাজপুর। এখানে টিকা নিয়েছেন দুই হাজার ১৭৮ জন। এছাড়া পঞ্চগড় জেলায় ৮৯২ জন, নীলফামারীতে এক হাজার ৬৮০ জন, লালমনিরহাটে ৮২৪ জন,  কুড়িগ্রামে ৭৪৯ জন, ঠাকুরগাঁয়ে ৭৮৩ জন এবং গাইবান্ধায় ৮৫১ জন। এর মধ্যে পুরুষ ছয় হাজার জন এবং নারী চার হাজার ৩৫৪ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পুলিশ ও বিজিবির অনেক সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ টিকা নিচ্ছেন। তবে নারীদের টিকা নেওয়ার অগ্রহ খুবই কমই লক্ষ করা গেছে। টিকা গ্রহণকারী কারও অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. আহাদ আলী জানান, রংপুর বিভাগের দুই মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে দুই শতাধিক বুথের মাধ্যমে করোনায় টিকা দেওয়া হচ্ছে। টিকা গ্রহণকারীর সংখ্যা কমছে বলে স্বীকার করলেও এটা ঠিক হয়ে যাবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের