ভিডিও ধারণ করে স্কুলছাত্রীকে ধর্ষণ, তরুণ গ্রেফতার

রংপুর প্রতিনিধি
৩০ মে ২০২১, ১৬:০৩আপডেট : ৩০ মে ২০২১, ১৬:০৩

রংপুর নগরীর তাজহাট চকবাজারের আশরতপুরে গোপনে স্কুলছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সীমান্ত ইসলাম সোহেল (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে স্কুলছাত্রী।

পুলিশ ও মামলার এজাহার থেকে জানা গেছে, দুই বছর আগে নগরীর কলিজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ করেন সীমান্ত। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। গত ১৯ মে চকবাজার আশরতপুর এলাকার মেসে নিয়ে আবার ধর্ষণ করেন। পরে পরিবারের লোকজনকে বিষয়টি জানায় স্কুলছাত্রী।

এ ঘটনায় ছাত্রীর বাবা ২৮ মে তাজহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর শুক্রবার রাতে সীমান্তকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুলতানা খাতুন বলেন, শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজে ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দুপুরে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয় সে। জবানবন্দিতে পাশবিক নির্যাতনের কথা আদালতকে জানিয়েছে। জবানবন্দি গ্রহণ শেষে মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, সীমান্ত ইসলামের বাবার নাম শহিদুল ইসলাম কবিরাজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে সীমান্ত। তাকে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
শাহজালালে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৫০
বাড্ডায় অটোরিকশাচালককে হত্যা করে মাটিচাপা, আটক ২
সর্বশেষ খবর
প্রথমবার রথ দেখতে এলাম, সবাই যাতে সুখে থাকতে পারে সেই কামনা করেছি
প্রথমবার রথ দেখতে এলাম, সবাই যাতে সুখে থাকতে পারে সেই কামনা করেছি
বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছিল ৬২০ বস্তা সিমেন্ট-সার, ধরলো কোস্টগার্ড
বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছিল ৬২০ বস্তা সিমেন্ট-সার, ধরলো কোস্টগার্ড
৩১ কোটি নতুন বই পাবে শিক্ষার্থীরা, তুলে ধরা হবে সঠিক ইতিহাস: শিক্ষামন্ত্রী
৩১ কোটি নতুন বই পাবে শিক্ষার্থীরা, তুলে ধরা হবে সঠিক ইতিহাস: শিক্ষামন্ত্রী
টিভিতে আজকের খেলা (২৫ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ জুলাই, ২০২৬)
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’