চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বিউটি বেগম

হিলি প্রতিনিধি
০৭ জুন ২০২১, ১৯:৫৯আপডেট : ০৭ জুন ২০২১, ১৯:৫৯

ভারতে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালে চিকিৎধীন থাকা অবস্থায় মারা যাওয়া বিউটি বেগম (৪৯) নামের এক বাংলাদেশি নারীর মরদেহ হস্তান্তর করেছে ভারতের অভিবাসন পুলিশ। সোমবার (৭ জুন) বিকালে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি শিপ্রা রায় মরদেহটি বুঝিয়ে দেন।

বিউটি বেগম দিনাজপুরের ঘোড়াঘাটের এসকে বাজার এলাকার মতিউর রহমানের স্ত্রী।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী বাংলা ট্রিবিউনকে জানান, প্রক্রিয়া শেষে ভারতের হিলি অভিবাসন পুলিশ কর্তৃপক্ষ ওই নারীর মরদেহ আমাদের কাছে হস্তান্তর করে। এরপর আমরা ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।

গত বছরের ২৪ ডিসেম্বর ব্লাড ক্যানসারের উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই যান বিউটি বেগম। সেখানে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ জুন মারা যান তিনি।

/টিটি/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান