করোনা সংক্রমণ বাড়ায় হিলিতে ৭ দিনের কঠোর বিধিনিষেধ জারি

হিলি প্রতিনিধি
১৪ জুন ২০২১, ১৮:৫৮আপডেট : ১৪ জুন ২০২১, ১৮:৫৮

দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলিতে দিন দিন করোনা সংক্রমণের হার বাড়ায় সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ জুন) সকাল থেকে এ কঠোর বিধিনিষেধ কার্যকর হবে।

সোমবার (১৪ জুন) বিকাল ৪টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বলা হয়, সব ধরনের দোকানপাট সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এসব দোকানে স্বাস্থ্যবিধি মেনে পণ্য কেনাবেচা করতে হবে। ওষুধের দোকান সবসময় খোলা থাকবে। তবে ওষুধ নিতে আসা ব্যক্তির প্রেসক্রিপশন থাকতে হবে। তিন ফুট দূরত্ব মেনে ওষুধ কিনতে হবে।

সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত হোটেলে অর্ধেক আসনে বসে খাওয়া যাবে। অটোরিকশা ও সিএনজিতে অতিরিক্ত যাত্রী বহন বন্ধ থাকবে। প্রতিদিন সকালে প্রত্যেক এলাকায় ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম নমুনা সংগ্রহ করবে। যারা করোনায় আক্রান্ত হবেন, তাদের বাড়ি লকডাউন করা হবে। প্রয়োজনবোধে তাদের খাবারের ব্যবস্থা করা হবে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাফিজুর রহমান, হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক আরমান আলী।

ইউএনও নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, হিলিতে দিন দিন করোনা সংক্রমণের হার বাড়ছে। এ অবস্থায় করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় ১৫ জুন থেকে ২২ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত কার্যকর হবে। এসব নির্দেশনা কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতসহ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক বিষয়গুলো তদারকি করা হবে। যদি এই এক সপ্তাহ সবাই সঠিকভাবে নির্দেশনা মেনে চলি, তাহলে করোনা সংক্রমণের হার কমে আসবে।

গত দুই দিনে হিলিতে কাস্টমস কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পৌরসভার কর্মচারীসহ ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হিলিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৩৫ জনে দাঁড়ালো। এর মধ্যে একজন মারা গেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০১ জন। বর্তমানে ৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

/এএম/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি