বিধিনিষেধেও দিনাজপুরে কমেনি সংক্রমণ, আরও ৩ মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
১৭ জুন ২০২১, ১১:৫৭আপডেট : ১৭ জুন ২০২১, ১১:৫৭

দিনাজপুর সদর উপজেলায় কঠোর লকডাউনের তৃতীয় দিন চলছে। আর এই লকডাউনের মধ্যেও বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সদর উপজেলায় ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এই সময়ে করোনায় মারা গেছেন তিন জন। দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার সন্ধ্যা পর্যন্ত ৭৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দিনাজপুর জেলায় ২৭৫ জনের করোনা শনাক্ত হয়। যা আক্রান্তের হার হিসেবে ৩৬.৯৩ শতাংশ। এর মধ্যে শুধুমাত্র সদর উপজেলার ১৯০ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া জেলার বিরামপুরে ২৬, বিরলে ১৫, ফুলবাড়ীতে ১৪, পার্বতীপুরে ১৩, নবাবগঞ্জে পাঁচ, হাকিমপুরে চার, কাহারোলে চার, বীরগঞ্জে দুই ও চিরিরবন্দরে দুই জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর সদর উপজেলায় তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সদর উপজেলায় এখন পর্যন্ত করোনায় ৭৪ জনের মৃত্যু হলো। আর জেলায় মারা গেছেন ১৪৭ জন।

করোনার সংক্রমণ ঠেকাতে দিনাজপুরে কঠোর লকডাউনের তৃতীয় দিনেও মানুষের সমাগম কমেনি। লকডাউনে নিত্য প্রয়োজনীয় ও ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ থাকার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। মানুষজন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসছেন। অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না, পরছেন না মাস্ক।

দিনাজপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, করোনার সংক্রমণরোধে সদরে কঠোর লকডাউন চলছে। এরমধ্যেই কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা সদরে অনেক বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি