ঘুম থে‌কে দেরিতে ওঠায় ছাত্রকে নির্যাতন, শিক্ষক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ জুন ২০২১, ১৫:৫৮আপডেট : ১৭ জুন ২০২১, ১৫:৫৮

সকা‌লে ঘুম থে‌কে উঠ‌তে দে‌রি হওয়ায় শিশু শিক্ষার্থী‌কে মার‌পিট ক‌রে জখমের অ‌ভি‌যো‌গে এক মাদ্রাসা শিক্ষক‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

বুধবার (১৬ জুন) কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার শৌলমারী ইউ‌নিয়‌নের আবু হোরায়রা নূরানি মাদ্রাসায় এ নির্যাত‌নের ঘটনা ঘ‌টে। প‌রে রা‌তেই ওই শিক্ষক‌কে গ্রেফতার ক‌রে বৃহস্প‌তিবার (১৭ জুন) সকা‌লে আদাল‌তের মাধ্যমে কারাগারে পাঠায় পু‌লিশ।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মুন্তা‌ছের বিল্লাহ এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। গ্রেফতার শিক্ষ‌কের নাম হা‌ফেজ গোলাম মোস্তফা। তি‌নি ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও নির্যাতনের শিকার শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী ঘুমাচ্ছিল। এ সময় শিক্ষক গোলাম মোস্তফা শিক্ষার্থীদের ঘুম থেকে ডেকে নিয়ে বেত্রাঘাত করতে থাকেন। ঘটনাটি যাতে জানাজানি না হয় সেজন্য তাদের মাদ্রাসার এক‌টি কক্ষে আটকে রাখেন। নির্যাত‌নের শিকার শিক্ষার্থী‌দের ম‌ধ্যে একজন অসুস্থ হয়ে পড়লে রৌমারী স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভর্তি ক‌রে প‌রিবা‌রকে খবর দেন শিক্ষক। পরে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গোলাম মোস্তফাকে আসামি করে রৌমারী থানায় মামলা করেন।

ও‌সি মোন্তাছের বিল্লাহ জানান, শিশু নির্যাতনের ঘটনায় মামলা হ‌য়ে‌ছে। অভিযুক্ত শিক্ষক‌কে গ্রেফতার করে আদাল‌তের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের