মাছ চুরির অভিযোগে শিশুকে গাছে বেঁধে নির্যাতন

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৩ জুলাই ২০২১, ১৬:০০আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৬:০০

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাছ চুরির অভিযোগে এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার জুয়েল রানা (৯) দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর সরকার পাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। সে পূর্ব মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় মল্লিকপুর তামলাই দিঘির পাড়ে জহিরুল ইসলামের বাড়ির কাছে ঘটনাটি ঘটে। মঙ্গলবার (১৩ জুলাই) নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, শিশুটিকে যে গাছে বেঁধে নির্যাতন করা হয়।

জুয়েলের বাবা মনির উদ্দিন বলেন, মাছ চুরির অপবাদে আমার ছেলেকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে পেটানো হয়েছে। একই গ্রামের রমজান আলী বাসু এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি।

তবে এ বিষয়ে অভিযুক্ত রমজান বাসু বলেন, ‌‘হাসি-তামাশা করে তাকে বেঁধে দুইটা বাড়ি দিয়েছি। নির্যাতন করিনি।’

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি