দোকানে ঢুকে পড়া ট্রাকের চাপায় দোকানি নিহত

রংপুর প্রতিনিধি
১৬ জুলাই ২০২১, ২২:১৭আপডেট : ১৬ জুলাই ২০২১, ২২:১৭

রংপুর নগরীর তাজহাট আনসারী মোড় এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে। এতে ট্রাকচাপায় ভেতরে থাকা দোকানদার শাহ আলম ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জুলাই) সকালে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ট্রাকের চালক নিজে গাড়ি না চালিয়ে হেলপারকে দিয়ে চালাচ্ছিলেন এবং ড্রাইভার তার পাশের সিটেই ছিলেন। শুক্রবার সকালে আকস্মিকভাবে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মুদি দোকানটিতে ঢুকে পড়ে। ওই সময় দোকানের মালিক শাহ আলম ভেতরেই ঘুমাচ্ছিলেন। ট্রাকচাপায় দোকানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।

নিহিতের স্বজনরা জানান, শাহ্ আলম তাজহাট আদর্শপাড়ার মৃত হারুন মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ২০ বছর ধরে ব্যবসা করছেন। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে ভেতরে ঘুমিয়ে ছিলেন।

তবে দুর্ঘটনার পরপরই চালক-হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

এ বিষয়ে তাজহাট থানার ওসি জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক-হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের