জরিমানা পরিশোধ না করে পুলিশ পরিদর্শককে পেটানোর অভিযোগ

নীলফামারী প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ১৪:০৭আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৪:০৭

নীলফামারীর সৈয়দপুরে কঠোর বিধিনিষেধ অমান্য করার দায়ে আতিফ আলতাফ (২৮) নামে এক যুবককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু জরিমানার টাকা পরিশোধ না করেই তিনি গাড়ি নিয়ে পালিয়ে যান। এরপর পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ধাওয়া করে আটক করলে ক্ষিপ্ত হয়ে আতিফ তাকে মারধর করে পোশাক ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৪ জুলাই) সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, এ ঘটনায় মামলা হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আতিফ শহরের বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেনের বড় ছেলে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর সেনানিবাস এলাকার সিএসডি মোড়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন আতিফ আলতাফ। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তার গতিরোধ করেন। বিধিনিষেধ অমান্য করার অভিযোগে ঘটনাস্থলেই তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রমিজ আলম তাকে এক হাজার টাকা জরিমানা করেন। এতে ক্ষিপ্ত হয়ে জরিমানার টাকা পরিশোধ না করেই গাড়ি নিয়ে পালিয়ে যান আতিফ। এরপর পুলিশ কর্মকর্তা আতাউর ধাওয়া করে তাকে শহরে বঙ্গবন্ধু সড়কের নেসকো অফিসের কাছে আটক করেন। এ সময় গাড়ি থেকে নেমে কর্তব্যরত পুলিশ পরিদর্শকের গায়ে হাত তোলেন এবং পোশাক ছিঁড়ে দেন আতিফ।

সৈয়দপুর থানার ওসি জানান, ভ্রাম্যমাণ আদালত অমান্য, পুলিশের গায়ে হাত তোলা ও লকডাউন ভাঙার মতো একাধিক অপরাধ সংঘটিত করেছেন আতিফ। তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বাদী হয়ে রাতেই সৈয়দপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

পুলিশের হাতে আটক আতিফ আলতাফ বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, এর আগে ছেলের বউভাতে কলেজের মাঠ রাজকীয় সাজে সাজিয়ে কোটি টাকা খরচ করে আলোচনায় এসেছিলেন ব্যবসায়ী আলতাফ হোসেন।

/এমএএ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি