সকালে হাতাহাতি, সন্ধ্যায় হামলায় সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২১, ১১:১৮আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১১:১৮

দুর্বৃত্তের হামলায় গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান লিখন (৩৮) নিহত হয়েছেন। বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে, বুধবার সন্ধ্যার দিকে জেলা বিএনপি অফিসের সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন লিখন। তিনি গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শহরের পশ্চিম পাড়ার মাহাবুবুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুর রউফ জানান, নিহত লিখনের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লিখনের হত্যাকারীদের শনাক্তসহ তাদের ধরার চেষ্টা চলছে।

লিখনের পরিবারের দাবি, বুধবার দুপুরে হকার্স মার্কেটের পাশের রাস্তায় শরিফ নামের এক দোকানদারের কাছে আম কিনতে যান লিখন। আম কেনার সময় শরিফের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয় লিখনের। পরে স্থানীয়রা উভয়পক্ষের মধ্যে বিষয়টি সমঝোতা করে দেয়। এরপর সন্ধ্যার দিকে লিখন জেলা বিএনপি অফিসের সামনে গেলে শরিফসহ আরও কয়েকজন মিলে লিখনকে বেধড়ক মারধর করে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ