আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবো: জিএম কাদের

রংপুর প্রতিনিধি
২২ আগস্ট ২০২১, ২১:০৩আপডেট : ২২ আগস্ট ২০২১, ২১:০৩

লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবো। এ জন্য প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। দলের চেইন অব কমান্ড সবাইকে  মেনে চলতে হবে। সুখে-দুঃখে মানুষের পাশে থাকতে হবে। দলের নেতৃত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। 

রবিবার (২২ আগস্ট) বিকালে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সিটি করপোরেশনের কাউন্সিলরা সদর-৩ আসনের এমপি সাদ এরশাদের নাম উল্লেখ না করে সমালোচনা করেছেন। এ সময় জিএম কাদের উপস্থিত ছিলেন।

জিএম কাদের বলেন, সব ভেদাভেদ ভুলে রংপুরের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে। জাতীয় পার্টিকে রংপুরের মানুষ জীবিত রেখেছেন। এ জন্য আমরা সৌভাগ্যবান। জাতীয় পার্টি সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ দল। হাঁটি হাঁটি পা পা করে দলটি এগিয়ে যাচ্ছে। উত্তরঞ্চলের মানুষ জাতীয় পার্টিকে নিজের দল মনে করেন।

সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও ওয়ার্ড কাউন্সিলররা।

এ ছাড়া উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা সম্পাদক আব্দুর রাজ্জাক ও জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদ।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী