পাট ধুতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো ২ কৃষকের

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৩

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় জ‌মি‌তে জাগ দেওয়া পাট পরিষ্কার করার সময় বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ সে‌প্টেম্বর) বিকাল ৪টার দি‌কে উপ‌জেলার চিলমারী ইউনিয়নের শাখাহা‌তি নামক গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

ঢুসমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফ‌তেখারুল মোকাদ্দেম স্থানীয় ইউনিয়ন প‌রিষ‌দ চেয়ারম‌্যা‌নের বরাত দি‌য়ে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত কৃষ‌ক‌দের নাম- সোনা মিয়া (৩৫) ও জাহাঙ্গীর হো‌সেন (২৭)। তারা দুইজনই উপ‌জেলার অষ্টমীরচর ইউনিয়নের গয়নার পটল এলাকার বা‌সিন্দা।

স্থানীয়রা জানান, আজ শাখাহা‌তির গয়নার পটল এলাকায় সোনা মিয়া ও জাহাঙ্গীরসহ পাঁচ কৃষক জ‌মি‌তে জাগ দেওয়া পাট পরিষ্কার করছি‌লেন। বিকা‌ল ৪টার দি‌কে সামান্য বৃ‌ষ্টি হ‌লে কোনও কিছু বু‌ঝে ওঠার আগে বজ্রপাত হয়। এ সময় বজ্রাঘা‌তে ‌তিন কৃষক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার ক‌রে চিলমারী স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেওয়ার প‌থে সোনা‌ মিয়া ও জাহাঙ্গী‌রের মৃত‌্যু হয়। গুরুতর আহত অপর কৃষক‌কে চি‌কিৎসার জন‌্য কু‌ড়িগ্রাম হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ত‌বে তাৎক্ষ‌ণিকভাবে তার প‌রিচয় পাওয়া যায়‌নি।

ওসি সরকার ইফ‌তেখারুল মোকাদ্দেম বলেন, বজ্রাঘা‌তে কৃষক‌দের মৃত‌্যুর খবর‌ পে‌য়ে‌ছি। তারা আমার থানা এলাকার না‌কি চিলমারী থানার বা‌সিন্দা তা নি‌শ্চিত হ‌তে খোঁজ নেওয়া হ‌চ্ছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী