আদালতের ক্যানটিনে সংঘর্ষ, কারাগারে বাদী-বিবাদী পক্ষের ৬ জন 

পঞ্চগড় প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১১:১৬

পঞ্চগড়ে আদালতের ক্যানটিনে এক মামলার বাদী ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ক্যানটিনে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের সহযোগিতায় কোর্ট পুলিশ, পঞ্চগড় থানা পুলিশ উভয়পক্ষের ছয় জনকে আটক করে কোর্ট হাজতে রাখে। এ ঘটনায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক মজিবর রহমান বাদী হয়ে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন ও তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের বালুবাড়ি এলাকার আব্দুল হামিদসহ সাত জনের নামে ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন।

আদালতের কোর্ট বারান্দা ও ক্যানটিনে বেআইনিভাবে প্রবেশ করে সংঘর্ষে জড়ানো, সরকারি কাজে বাধা দান ও সরকারি কর্মচারীকে বল প্রয়োগের হুমকিসহ আদালতের বিচারিক পরিবেশে নষ্ট করে ক্ষমতার দাপট প্রদর্শন করার অভিযোগ এনে পুলিশ মামলাটি দায়ের করে।
 
পরে আটক তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের বালুবাড়ি এলাকার আব্দুল হামিদ (৪০), একই উপজেলার বাইনগঞ্জ এলাকার নুর ইসলাম (৩৮), পাগলীডাঙ্গী এলাকার সেলিম রানা (২৫), জায়গীর জোত এলাকার আজিজার রহমান (৪৭), ঝাড়ুয়া পাড়া এলাকার ফারুক হোসেন (২৫) এবং একই এলাকার সাইদুল ইসলামকে (৩৮) মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়। 

তবে মামলার মূল আসামি তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন পলাতক রয়েছেন। 

বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করতে গিয়েছিলাম। কিন্তু কোনও মারামারির সঙ্গে যুক্ত হইনি। তাছাড়া ক্যানটিনে যখন মারামারি হয় তখন আমি আদালত চত্ত্বরে ছিলাম না। আমাকে কেন এই মামলার আসামি করা হয়েছে আমি জানি না। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মজিবর রহমান বাদী হয়ে সাত জনের নামে ও অজ্ঞাতনামা ৪-৫জনকে আসামি করে মামলা দিয়েছেন। মামলায় ছয় জন আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারে পুলিশি অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের