জুয়ার আসর থেকে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৬

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫০

দিনাজপুরের ঘোড়াঘাটে জুয়ার আসর থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নারায়ণপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদেরকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু (৫২), সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে হুমায়ুন কবীর (৬৩), দিনাজপুরের ঘোড়াঘাটের রামপাড়া গ্রামের শামীম মিয়া (৪৫), নুরপুর গ্রামের রাইনুর ইসলাম রানু সরকার (৪৫), কশিগাড়ী গ্রামের শ্রী বকুল সরকার (৪৫) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শহিদুল ইসলাম (৪২)।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে নগদ তিন লাখ ৯৪ হাজার টাকা, তিনটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আমরা জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ অর্থসহ প্রায় সাড়ে আট লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলার পর আজ সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী