গরু পাচারকালে বিএসএফের গু‌লি‌তে ভারতীয় নিহত

কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫২

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বাংলা‌দে‌শে গরু পাচারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনীর (‌বিএসএফ) গু‌লি‌তে মোহাম্মদ আলী (২০) নামের ভারতের এক নাগরিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গে‌ছে। সোমবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খেতারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা ১০৫৪-১০৫৫ পিলারের কাছে ঘটনাটি ঘটে।

দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জয়েন উদ্দিন বলেন, ‘বিএসএফের গুলিতে ভারতীয় এক নাগরিক নিহত হওয়ার খবর শুনেছি। ত‌বে এ বিষয়ে বিএসএফের পক্ষ থে‌কে কোনও বক্তব্য পাওয়া যায়‌নি।’

জানা গেছে, নিহত মোহাম্মদ আলী ভারতের আসাম রাজ্যের হাটশিংঙিমারী জেলার পুরান দিয়ারা থানাধীন পুরান ছাটকড়াইবাড়ীর মন্ডল কান্দি গ্রামের মো. জাকির হোসেনের ছে‌লে।

সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে, সোমবার রা‌তে ভারতীয় কাঁটাতারের ওপরে বাঁশের তৈরি আড়কি লাগিয়ে গরু পারাপারের উদ্দেশে কাঁটাতা‌রের বেড়া পে‌রি‌য়ে বাংলাদেশের দি‌কে ঢুকে পড়েন মোহাম্মদ আলী। পরে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবা‌রি দল সীমান্ত প‌থে ভারতীয় গরু বাংলাদেশে পাচার করে। এ সময় ভারতের দ্বীপচর বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মোহাম্মদ আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে লাশ উদ্ধার করে ‌নি‌জে‌দের ক্যাম্পে নিয়ে যান বিএসএফ সদস্যরা।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান স্থানীয়‌দের বরাত দি‌য়ে বলেন, ‘সম্ভবত বাংলাদেশি ভেবে ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে ‌বিএসএফ। তবে ঠিক কী কারণে গুলি করেছে, তা আমার জানা নেই।’

/এফআর/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি