স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ২ জনের যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২১, ২০:১৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২০:১৮

দিনাজপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার কথিত প্রেমিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে দিনাজপুর জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমদ ভুঞা এই রায় ঘোষণা করেন। দিনাজপুর আদালত পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পার্বতীপুর উপজেলার ভবানীপুর (ঘাসিপাড়া) এলাকার মৃত. মজিদ প্রামানিকের মেয়ে ফাহমিনা বেগম (৪৩) এবং একই উপজেলার নিয়ামতপুর নতুনবাজার এলাকার সুশিল রবিদাসের ছেলে মানিক রবিদাস ওরফে আর্ট মানিক (৪৫)।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৫ অক্টোবর পার্বতীপুর উপজেলা শহরের মুদি ব্যবসায়ী আবু ছালাম মোল্লার লাশ নিজ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বড়ভাই আবু হোসেন মোল্লা বাদী হয়ে পার্বতীপুর থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত চলাকালে আসামি ফাহমিনা বেগম স্বেচ্ছায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার পর আবু ছালামের স্ত্রী ফাহমিনা বেগম ও মানিক রবি দাসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এই মামলায় রাষ্ট্রপক্ষে ২১ জন সাক্ষী সাক্ষ্য দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রবিউল ইসলাম ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হযরত আলী বেলাল।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম