ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকের দায় সরকার নেবে না: বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২১, ১৮:২৪আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৯:৫০

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর দ্বারা যেসব গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দায় সরকার নেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এর কারণ হিসেবে তিনি বলেছেন, ‘তারা (গ্রাহক) আসল মূল্যের অর্ধেক দামে পণ্য পাওয়ার প্রলোভনে পড়ে অর্থ লগ্নি করেছিল। এর দায় আমরা নেবো কেন?’

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে রংপুর নগরীর জাহাজ কোম্পানি এলাকায় গোল্ডেন টাওয়ার কমপ্লেক্সে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের শাখা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দেশে চালু থাকা ২০ হাজার ই-কমার্সের মধ্যে ১০ থেকে ১২টির মাধ্যমে গ্রাহকরা প্রতারণার শিকার হয়েছেন এবং সরকার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে।’

তিনি বলেন, ‘আমদানি নির্ভর পণ্য পেঁয়াজ, চিনি, ভোজ্যতেলের দাম বৃদ্ধির কারণ হলো, এসব পণ্যের ৯০ ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু এবার বিশ্ববাজারে এসব পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের দেশেও বেড়েছে। তবে পূজা ও বন্যা শেষে ভারত থেকে আমদানির মাধ্যমে কমবে পেঁয়াজ, মরিচসহ অন্যান্য পণ্যের দাম।’

অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, রংপুর এফবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, চেম্বার সভাপতি মোস্তফা সোহরাব টিটু চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বার সভাপতি রেজাউল ইসলাম মিলন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের