এক‌দি‌নের ডিসি হয়ে যা করলো দশম শ্রেণির শিক্ষার্থী

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ১৮:২১আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৮:২৪

কুড়িগ্রামে দশম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান ইতি একদিনের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেছে। সোমবার (১১ অক্টোবর) আন্তর্জা‌তিক কন‌্যা শিশু দিব‌স। এ উপল‌ক্ষে গার্লস টেকওভার অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ওই ছাত্রী‌কে তার পাশের আসনে বসিয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতীকী জেলা প্রশাসক হি‌সে‌বে দায়িত্ব হস্তান্তর করেন।

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২১ ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অপরাজেয় বাংলাদেশ, ইয়ুথ ফর চেঞ্জ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি সংস্থা ইয়েস বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সোমবার সকালে দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন– সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও জেলা শিশু টাস্কফোর্সের সদস্যরা।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম প্রতীকী জেলা প্রশাসক ইসরাত জাহান ইতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন দায়িত্ব নেওয়ার পর প্রতী‌কী জেলা প্রশাসক ইসরাত জাহান ইতি কুড়িগ্রাম জেলাকে বাল্যবিয়েমুক্ত ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশমালা তুলে ধরেন। সেসব সুপারিশ বাস্তবায়নের আশ্বাসও দেন এই জেলা প্রশাসক।

এনসিটিএফ সভাপতি খ ম জাকিউল ইসলাম রুদ্রের সভাপতিত্বে এবং ইয়েস বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কে এম রেজওয়ানুল হক নুরনবীর সঞ্চালনায় উপ‌স্থিত অতি‌থিরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, ‘গার্লস টেকওভার’ অনুষ্ঠানের মাধ্যমে একজন কিশোরী, মেয়েশিশু অথবা যুব-নারীকে নেতৃত্ব প্রদানকারী ভূমিকা পালন করতে সহায়তা করা হয়; যাতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ হয়। মেয়েশিশুরা সমান সুযোগ এবং সমান অধিকার পেলে বদলে দিতে পারে তাদের জীবন, তাদের আশেপাশের সমাজ এবং সমাজের মানুষদের- এমন বিশ্বাস থেকেই গার্লস টেকওভার কর্মসূচি চালু করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
একটি ফুড ট্রাক, দুই নারী; যেভাবে গড়ে তুললেন রেস্তোরাঁ সাম্রাজ্য
হংকংকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
জুনিয়র এশিয়া কাপ হকি কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
সর্বশেষ খবর
ভারতের সঙ্গে আমরা সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
ভারতের সঙ্গে আমরা সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২
এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রুমিন ফারহানার আবেদন
এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রুমিন ফারহানার আবেদন
ঝড়ের মুখে তিনবার অবতরণের ব্যর্থ চেষ্টা, মাঝআকাশে আতঙ্কে যাত্রীরা
ঝড়ের মুখে তিনবার অবতরণের ব্যর্থ চেষ্টা, মাঝআকাশে আতঙ্কে যাত্রীরা
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা