কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

রংপুর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২১, ২১:০৬আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:১৩

রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান স্বাধীন ও সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

শেখ আসিফ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে রংপুর মহানগরীর ছয়টি থানা ও কারমাইকেল কলেজ শাখার সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন। সৈকত মন্ডলের ঘটনা কিছুটা হলেও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করেন তিনি।

পীরগঞ্জের ঘটনায় গ্রেফতার সৈকতকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

পীরগঞ্জের মাঝিপাড়ায় হামলার ঘটনায় গত শুক্রবার ঢাকায় র‌্যাবের হাতে আটক সৈকত মণ্ডল কারমাইকেল কলেজের ছাত্রলীগের নেতা। আটকের পর রংপুর কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কারমাইকেল কলেজের দর্শন বিভাগের ছাত্রলীগ সহসভাপতি পদ থেকে সৈকত মণ্ডলকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

রবিবার বিকালে মাঝিপাড়ায় হামলার ঘটনায় সৈকত মণ্ডল ও রবিউল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে আজ দুপুরে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। এ সময় হামলার ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী