রংপুরে কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি

রংপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১২:৪২আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২:৪৭

রংপুরের তারাগঞ্জ ও কাউনিয়া উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোটারদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন তারা।

ভোট দিতে সকাল ৭টায় কেন্দ্রে আসেন নাসিমা বেগম। দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর ভোট দিয়েছেন। তিনি বলেন, এটা তার জীবনের প্রথম ভোট। এবারই ভোটার হয়েছেন। দুই ঘণ্টা অপেক্ষা করতে হলেও পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে খুশি তিনি।

তারাগঞ্জ উপজেলার ডাঙ্গিরহ্টা কেন্দ্রে ভোট দিতে আসা মমতাজ উদ্দিন বলেন, সকাল ৯টায় ভোটকেন্দ্রে আসেন। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও ভোট দিয়েই বাড়ি ফিরবেন তিনি।

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা

হাড়িয়াল কুটি ইউনিয়নে জাসদের মশাল মার্কা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমারেশ রায়। তিনি বলেন, ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হবে বলে আশা তার।

নির্বাহী ম্যাজিস্ট্রিট আশরাফ আহাম্মেদ জানান, কেন্দ্রে ভোটাররা ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রতিটি কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান