ব্যালট ছিনতাই: নীলফামারীর ৬ কেন্দ্রের ভোট স্থগিত

নীলফামারী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৯:৫৮আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৯:৫৮

নীলফামারীর কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি ইউনিয়নের ছয়টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। ব্যালট ছিনতাই, কেন্দ্র দখলের চেষ্টা ও প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এই ছয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

কেন্দ্র ছয়টি হলো- বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা এইউ সিনিয়র মাদ্রাসা, বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ, মাগুরা ইউনিয়নের পারেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগেরগাড়ী উচ্চ বিদ্যালয়, খিলালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিংগেরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে বড়ভিটা ইউনিয়নে ভোটকেন্দ্রের বাইরে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বেনজির আহমেদ ও লাঙল প্রতীকের প্রার্থী ফজলার রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এ ঘটনায় বড়ভিটা এইউ সিনিয়র মাদ্রাসা ও বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

অপরদিকে, মাগুড়া ইউনিয়নে সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার, ব্যালট ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় পারের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগেরগাড়ী উচ্চ বিদ্যালয়, খিলালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিংগেরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেই সঙ্গে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ওই ছয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রিসাইডিং কর্মকর্তার অনুকূলে না থাকায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।’

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার নয় ইউনিয়নের মধ্যে রবিবার (২৮ নভেম্বর) আটটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দুটি ইউনিয়ন বাদে বাকি ছয় ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

 

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের