গাড়ি থামিয়ে ডিম ব্যবসায়ীর ২ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই

নীলফামারী প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২১, ২০:১৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২০:১৩

নীলফামারীর সৈয়দপুরে এক ডিম ব্যবসায়ীর পিকআপ থামিয়ে দুই লাখ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রবিবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শহরের ওয়াপদা রেলওয়ে ঘুন্টির অদূরে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই হওয়া টাকাগুলো হচ্ছে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের আব্বাস ভ্যারাইটিস স্টোরের মালিক শফিকুল ইসলামের (কাল্লু)।

জানা গেছে, পিকআপে ছিলেন চালক মো. আব্দুল বারেক এবং তার সহকারী মো. আতিকুল ইসলাম ও আশফাকুল আলম। সকালে শহরের শহীদ তুলশীরাম সড়কে দহলা ব্রিজ সংলগ্ন গোডাউন থেকে লালমনিরহাটের পাটগ্রামে যাওয়ার সময় পিকআপটিতে একটি ব্যাগের মধ্যে ডিম কেনার দুই লাখ ৮৫ হাজার টাকা ছিল। সকাল আনুমানিক ৯টার দিকে তারা নিয়ে ওয়াপদা রেলওয়ে ঘুন্টির অদূরে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ে দুজন অজ্ঞাত ব্যক্তি পেছন থেকে এসে পিকআপটি গতিরোধ করেন।

এ সময় তারা প্রথমে সাইড দেওয়া নিয়ে পিকআপ চালক আব্দুল বারেকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তারা কোনও কিছু বুঝে ওঠার আগেই ড্রাইভারের বুকে একটি পিস্তল ঠেকিয়ে পিকআপের ব্যাগে থাকা দুই লাখ ৮৫ হাজার টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার পর আব্দুল রাবেক সঙ্গে সঙ্গে মালিক শফিকুল ইসলামকে মোবাইল ফোনে কল করে বিষয়টি জানান। পরে মালিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন।

মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় থানায় কোনও অভিযোগ করতে পারিনি। তবে লিখিত অভিযোগ করবো।’

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, ২২ নভেম্বর শহরের সৈয়দপুর-পার্বতীপুর সড়কের কদমতলী এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে একই ডিম ব্যবসায়ীর পিকআপ থেকে ৬১ হাজার ৫০০ টাকা ছিনতাই হয়েছে বলে জানা গেছে।

/এফআর/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের