পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

পঞ্চগড় প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২১, ০৮:৩১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৮:৩১

পঞ্চগড়ের সদর উপজেলায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে লিটন (২২) নামে এক  কলেজছাত্র নিহত হয়েছেন। 

সোমবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলার অমরখানা ইউনিয়নের শুকদেব পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। লিটন ওই ইউনিয়নের শুকদেব পাড়া গ্রামের মৃত আব্দুল করিম মিয়ার ছেলে। 

অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু জানান, মোটরসাইকেলে মডেল হাট বাজারের দিকে যাচ্ছিলেন লিটন। এ সময় বিপরীত থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে 
গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম