ময়লা ফেলার প্রতিবাদ করায় লাঠির আঘাতে বৃদ্ধকে হত্যা

নীলফামারী প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২১, ২০:০৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ২০:০৫

নীলফামারীর ডোমারে মসজিদের পাশে ময়লা ফেলার প্রতিবাদ করায় প্রতিবেশীর লাঠির আঘাতে মজির উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার হরিনচড়া ইউনিয়নের কলোনীপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী জাহানুর ইসলামের স্ত্রী ফেন্সি বেগম (৩৫) ও তার ছেলে ফিরোজ ইসলামকে (২০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কলোনীপাড়া মসজিদের জমির সীমানা নিয়ে বিরোধ চলছে স্থানীয় জাহানুর ইসলামের সঙ্গে। আজ দুপুরে জাহানুর ইসলামের স্ত্রী ফেন্সি বেগম ও তার ছেলে ফিরোজ ইসলাম মসজিদের পাশে ময়লা ফেলেন। জোহরের নামাজ শেষে মজির উদ্দিন মসজিদ থেকে বের হয়ে এর প্রতিবাদ জানান। এ নিয়ে দুই পক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মা ও ছেলে লাঠি দিয়ে মজির উদ্দিনের ঘাড়ে ও মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত মজির উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডোমার থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ফেন্সি বেগম ও তার ছেলে ফিরোজ ইসলামকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলার পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মসজিদই নেই, অথচ ৩ লাখ টাকা বরাদ্দ নিলেন বিএনপি নেতা
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের