ট্রাক বিকলে একদিন বন্ধের পর আমদানি-রফতানি শুরু

হিলি প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২২, ১১:০৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১১:০৩

ভারতের অভ্যন্তরে স্থলবন্দরের প্রধান সড়কে ট্রাক বিকলের কারণে একদিন বন্ধের পর পুনরায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়। এর আগে ট্রাক বিকলের কারণে বুধবার সকাল সাড়ে ১১ টা থেকে বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আনা-নেওয়া বন্ধ হয়ে যায়।  

বন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার সকাল সাড়ে ১১টায় আমদানিকৃত পাথরবাহী একটি ট্রাক দেশে প্রবেশের সময় সীমান্তের শূন্যরেখার ভারত অংশে বিকল হয়ে যায়। বন্দরের একমাত্র সড়কে ট্রাক বিকল হয়ে যাওয়ায় ওই সময় থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। মিস্ত্রি এসে বিকল ট্রাকটি মেরামতের চেষ্টা চালালেও সারাদিনেও সেটি মেরামত করতে পারেনি। এর ফলে গতকাল সারাদিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। তবে বিকাল সাড়ে ৩টার দিকে বিকল্প উপায়ে শুধুমাত্র পেঁয়াজবোঝাই কয়েকটি ট্রাক দেশে পৌঁছেছে। রাতের মধ্যে বিকল ট্রাকটিকে সড়ক থেকে সরিয়ে নেওয়ায় বৃহস্পতিবার সকাল পৌনে ১০টা থেকে বন্দর দিয়ে ট্রাক আসা-যাওয়া শুরু হয়। 

/টিটি/
সম্পর্কিত
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
৪শ’র কাঁচা মরিচ নামলো ৮০ টাকায় 
একদিনে ৩০০ থেকে নেমে ১৫০ টাকা কাঁচা মরিচ 
সর্বশেষ খবর
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি