আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড় প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২২, ১৪:৩১আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৫:৪৭

উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া উপজেলায় ৮ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। 

রাত থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে পঞ্চগড়ের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের দূর্ভোগ বেড়েছে। 

দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে গিয়ে ২১ ডিগ্রির ঘরে রয়েছে। তিন নটিক্যাল মাইল বেগে বাতাস বয়ে যাচ্ছে পঞ্চগড় জেলায়। ঘন কুয়াশার স্থায়িত্ব বেড়ে যাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে। দিনভর থাকছে শীতের আমেজ।

শহর থেকে গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি। বাড়ির উঠোনে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। সকালে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হিমালয়ের শীতল বাতাস প্রবাহিত হওয়ায় সকালে তাপমাত্রা কমেছে। আকাশে মেঘ আর কুয়াশা কমে ঝলমলে রোদের দেখা মিলেছে। এতে দিনের তাপমাত্রা বাড়বে।

আরও পড়ুন:
আজকের আবহাওয়ার খবর। 
সারাদেশের তাপমাত্রার খবর।

/এসএইচ/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের