রংপুরে সংক্রমণের ঊর্ধ্বগতি, শনাক্তের হার ৪৬ শতাংশ

রংপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২২, ১৪:৫৯আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৯:০৬

রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে, যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ। তাদের মধ্যে ১৬ জনকে আইসিইউতে রাখা হয়েছে। সাত জনের অবস্থা আশঙ্কাজনক। শনাক্তের হার ৪৬ দশমিক ৪৫ শতাংশ।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম এসব তথ্য জানান।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে রংপুরে ১১৯, দিনাজপুরে ১১০, পঞ্চগড়ে ৩১, নীলফামারীতে ৪৬, ঠাকুরগাঁওয়ে ৫৬, লালমনিরহাটে ২৩, কুড়িগ্রামে ২১ ও গাইবান্ধায় ৩২ জন। রংপুর মেডিক্যাল কলেজ ও দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজের দুটি পিসিআর ল্যাবে ৯৪৩টি নমুনা পরীক্ষায় ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

ডা. জাকেরুল ইসলাম জানান, দীর্ঘ সাত মাস পর রংপুর বিভাগে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৪ জনকে আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের আইসিইউতে এবং দুই জনকে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে ৪৭ জন চিকিৎসাধীন আছে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম