হিলিতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, দুর্ভোগে মানুষ

হিলি প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২২, ১৪:৪০আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৪:৪০

দিনাজপুরের হিলিতে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সেই সঙ্গে আরও কমেছে তাপমাত্রা। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কাজ না পেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। আয় কমে যাওয়ায় দুশ্চিন্তায় রিকশা-ভ্যান চালকরা। বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ।

পথচারী ইউসুফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, কয়েকদিন ধরেই হিলিতে শীত অব্যাহত রয়েছে। সেই সঙ্গে আজ সকাল থেকে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। কুয়াশা ও শীতের কারণে বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। গরম কাপড় পরে বাইরে গেলেও প্রচন্ড ঠান্ডা লাগছে। 

দিনমজুর মেহেদুল ইসলাম বলেন, একেতো তীব্র শীত, তার ওপর পশ্চিমা বাতাস বইছে। এতে করে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। ৪-৫টা কাপড় পরে কাজে বের হতে হচ্ছে। কিন্তু ঠিকমতো কাজ পাওয়া যাচ্ছে না। শীতের জন্য কোনও কাজ ঠিকমতো করতে পারছি না।

হিলিতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

অটোরিকশাচালক ইয়াসিন আলী বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় কয়েক দিন ধরেই শীত বেড়েছে। তার ওপর আজ কুয়াশা ঝরছে। অতিরিক্ত শীতের কারণে গাড়ি চালানো যাচ্ছে না।কুয়াশায় ঠিকমতো দেখাও যাচ্ছে না। শীতের কারণে মানুষ তেমন একটা বের হচ্ছে না। ফলে যাত্রী পাওয়া যাচ্ছে না। আমরা তো দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি, কীভাবে অটোর কিস্তি পরিশোধ করবো, আর কীভাবে পরিবার চালাবো।

দিনাজপুর আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আজ সকালে দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ, বাতাসের গতি ঘণ্টায় ৪ থেকে ৫ কিলোমিটার।

তিনি আরও বলেন, শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে আগামী দু-এক দিনের মধ্যে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এতে কিছু এলাকায় শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি