জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

দিনাজপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৪

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে রাখাল চন্দ্র রায় (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইশানিয়া ইউনিয়নের ইশানিয়া মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। রাখাল চন্দ্র ওই এলাকার মৃত জগদীশ চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানয়, পৈত্রিক সাত শতক জমি নিয়ে রাখাল চন্দ্র ও এলাকার পরেশ চন্দ্র রায়ের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে পরেশ ও তার ছেলে শ্যামল চন্দ্রের সাথে রাখালের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন রাখাল। 

এলাকাবাসী উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বোচাগঞ্জ থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান