হিলিতে বেড়েছে তাপমাত্রা, কমেছে শীত

হিলি প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৩

দিনাজপুরের হিলিতে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। কমেছে শীত। সকালেই দেখা মিলেছে সূর্যের। রয়েছে রোদের উত্তাপও। এতে স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) পথচারী রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও আমাদের এখানে হয়নি। কিন্তু সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল, ফলে শীত ভালোই অনুভূত হয়েছে। আজ সকাল থেকে অবস্থা অনেকটা পরিবর্তন হয়েছে। সকালেই রোদ উঠেছে। কমেছে শীত।’

ভ্যানচালক জহুরুল ইসলাম বলেন, ‘আজ সকাল থেকেই রোদ উঠেছে। সেই সঙ্গে শীত অনেকটা কমেছে। এ কারণে আমরা যেমন সকালেই ভ্যান নিয়ে বের হতে পেরেছি, বাজারঘাটেও মানুষ আসছেন। শীতের কারণে আয় কমে বিপাকে পড়েছিলাম। এখন আবারও আয় কিছুটা বাড়ায় সেই অবস্থা থেকে অনেকটা মুক্তি মিলেছে।’

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘আজ দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দিনাজপুরসহ দেশের কিছু কিছু স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।’

/আরকে/এফআর/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী