প্রেমের টানে বাংলাদেশে আসা কিশোরীকে ভারতে ফেরত

পঞ্চগড় প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪০

প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে আসা ভারতীয় কিশোরী খুসনামাকে (১৭) নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। এ সময় ওই কিশোরীর বাবা-মাসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

সূত্রে জানা গেছে, জেলার তেঁতুলিয়া উপজেলার পুরাতন বাজারের তেলীপাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনের মেইন পিলার ৪৪২ ও ৪৪৩-এর মধ্যবর্তী স্থানে বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি তেঁতুলিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল মোতালেব, তেঁতুলিয়া মডেল থানার এসআই তপন কুমার, ভারতের ২৭৬ বিএসএফ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কামাল সিং, ইন্সপেক্টর উপেন্দ্র সিং, প্রমোদ কুমারসহ উভয় দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিজিবি ও পুলিশ খুসনামাকে বিএসএফের হাতে সোপর্দ করে। পরে বিএসএফ তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

প্রেমের টানে বাংলাদেশে আসা কিশোরীকে ভারতে ফেরত

উল্লেখ্য, খুসনামা ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হরিয়ানি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মহানন্দা নদী পেরিয়ে ঈদগাহ বস্তি এলাকায় প্রবেশ করেন তিনি। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ দুপুরে তাকে আটক। পরে পুলিশ বিষয়টি বিজিবিকে জানালে তারা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে।

বিজিবির তেঁতুলিয়া কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল মোতালেব ও তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া খুসনামাকে নিজ দেশে ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী