মাদক ব্যবসায়ী ও ৩৪ মামলার আসামি মবু ডাকাত গ্রেফতার

রংপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২২, ১৫:১০আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৫:১০

উত্তরাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী ও ৩৪ মামলার আসামি মবু ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। তার কাছ থেকে একটি দেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৫০ বোতল ফেনসিডিল ও ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে রংপুর নগরীর স্টেশন এলাকায় র‌্যাব-১৩ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-১৩ প্রধান কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ওপর ভিত্তি করে মঙ্গলবার নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার পুটিমারী ইউনিয়নের কাউনিয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে মবু ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, মবু ডাকাত একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। নিজের নিরাপত্তার জন্য সব সময় আগ্নেয়াস্ত্র রেখে চলাচল করতো। তার ভয়ে নীলফামারী জেলাসহ আশেপাশের মানুষ তটস্থ থাকতো। তার বিরুদ্ধে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ৩৪টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে ডাকাতি ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে মবু। তার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতার করার ব্যাপারে অনুসন্ধান চলছে। তাকে কিশোরগঞ্জ থানায় হস্তান্তর এবং আরও একটি মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে র‌্যাব-১৩ প্রধান জানান, র‌্যাব তাকে ইতোপূর্বে তিনবার গ্রেফতার করেছিল। কিন্তু প্রতিবারই জামিনে ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসায় লিপ্ত হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের