হঠাৎ উধাও বেগুন, দাম দ্বিগুণ

হিলি প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২২, ১৪:০৮আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৪:০৮

দিনাজপুরের হিলিতে রমজানের শুরুতেই বেগুনের দাম এক দফা বেড়েছিল। শুক্রবার (১৪ এপ্রিল) একদিনের ব্যবধানে দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। বর্তমানে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন। হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

হিলির কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বাজার থেকে বেগুন যেন উধাও হয়ে গেছে। গত বৃহস্পতিবারও বাজারের সব সবজির দোকানে বেগুন পাওয়া যাচ্ছিল। কিন্তু শুক্রবার অধিকাংশ দোকানেই বেগুন পাওয়া যাচ্ছিল না। দুই-একটি দোকানে দেখা মিললেও দাম দ্বিগুণ। তবে পেঁয়াজ ও কাঁচামরিচসহ অন্যান্য পণ্যের দাম আগের মতোই আছে।

হিলি বাজারে বেগুন কিনতে আসা ইসরাফিল হোসেন বলেন, ‘রমজানে ইফতারিতে সাধারণত বেগুনি খেয়ে থাকি। তাই বেগুন কিনতে এসেছি। কিন্তু বাজারে এসে দেখি বেগুনে আগুন লেগে গেছে! একদিন আগেও যে বেগুন ৪০ টাকা কেজি নিয়ে গেলাম, তা ৮০ টাকা হয়ে গেছে। এটি ব্যবসায়ীদের কারসাজি ছাড়া আর কিছুই নয়। তারা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে।

সবজি বিক্রেতা শাহিনুর আলম বলেন, ‘আসলে আমরা যেমন দামে কিনছি তেমন দামেই বাজারে সবজিগুলো বিক্রি করছি। একদিন আগেও আমরা যে বেগুন বাজারে ৪০ টাকা বিক্রি করেছি, বর্তমানে তা ৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে। এর একমাত্র, মোকামে দাম বেড়ে গেছে। পার্শ্ববর্তী বিরামপুর হাট থেকে বেগুন কিনে হিলি বাজারে বিক্রি করি। কিন্তু রমজানে চাহিদা বেশি থাকায় ঢাকাসহ অন্যান্য জায়গা থেকে পাইকাররা এসে বাড়তি দামে বেগুন কিনে নিয়ে যাচ্ছে। এ কারণে চাহিদার তুলনায় বেগুনের সরবরাহ কমে দাম বাড়ছে।’

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে যেন কোনও মহল কারসাজি করতে না পারে, সেজন্য বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে মূল্যতালিকা না টানানোয় এবং বাড়তি দামের পণ্য বিক্রির দায়ে বেশ কয়েক দোকানিকে জরিমানা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

/এসএইচ/
সম্পর্কিত
আরও ‘ছোট হচ্ছে’ নিম্নবিত্তের বনরুটি
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
দেশে সারের কোনও ঘাটতি নেই, কেউ বেশি দামে কিনবেন না: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
ঢাকার দুই ডিসির রদবদল
ঢাকার দুই ডিসির রদবদল
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন ২৭ সেপ্টেম্বর থেকে
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন ২৭ সেপ্টেম্বর থেকে
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি