তিস্তা নদী থেকে দুই বোনের লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
০১ মে ২০২২, ১৭:৩৭আপডেট : ০১ মে ২০২২, ১৭:৩৭

গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা নদী থেকে খুশি খাতুন (১৪) ও হাসি খাতুন (১২) নামে কিশোরী দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ মে) বিকাল ৪টার দিকে সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নের পাড়া সাদুয়ার চর এলাকার তিস্তা নদী থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়।

খুশি ও হাসি সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের কানি চরিতাবাড়ি গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, দুপুরে তিস্তা নদীর ধারে লাশ দুটি ভাসতে দেখা যায়। পরে বিষয়টি তারা পুলিশকে জানায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘ধারণা করা হচ্ছে, লাশ দুইটি ২/৩ আগের। তারা পানিতে ডুবে মারা গেছে নাকি কেউ তাদের হত্যা করেছে- তা তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

এ বিষয়ে হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান নাফিউল ইসলাম সরকার জিমি দাবি করেন, ‘তাদের বাবা হামিদুল প্রায় ১৫ বছর আগে কুড়িগ্রাম জেলার বজরা গ্রামের এক তরুণীকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে হাসি ও খুশির জন্ম হয়। গত তিন বছর আগে হামিদুল স্ত্রীকে তালাক দেন। এরপর থেকে হাসি ও খুশি তাদের মায়ের সঙ্গে কুড়িগ্রামের নানার বাড়িতে বসবাস করে আসছে।’

তিনি আরও জানান, গত পাঁচ দিন আগে হাসি ও খুশিকে ঈদের জামা কিনে দেওয়ার কথা বলে ঢেকে আনেন হামিদুল। তিন দিন বাবার সঙ্গে থাকার পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান