জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, একজনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
১৬ মে ২০২২, ১৭:৪৮আপডেট : ১৬ মে ২০২২, ১৭:৪৮

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আইয়ুব আলী (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মে) রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আইয়ুব আলী তেঁতুলিয়া উপজেলার তিররনইহাট ইউনিয়নের দগরবাড়ি গ্রামের মৃত সালেহ খা’র ছেলে। এ ঘটনায় মামলা হয়েছে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া ও তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানিয়েছেন, জমির মালিকানা নিয়ে দগরবাড়ি গ্রামের আইয়ুব আলী গং ও একই ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের জুরান আলী গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। ৪ মে বিকালে দগরবাড়ি চৌরাস্তা এলাকায় জুরান আলীর ছেলে হালিম ও তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুর রহমানের ছেলে সুমনের ওপর হামলা চালান। এ সময় সুমনকে বাঁচাতে আইয়ুব আলী, ফারুক হোসেন, মহসিন আলী, জসিম, ইব্রাহিম, ফরিদা বেগম, সুমন খান, জহিরুল ইসলাম ও মাসুদ রানা ফরহাদসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। 

আহতদের প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে আইয়ুব আলী মারা যান।

সংঘর্ষের ঘটনায় আহত মাসুদ রানা ফরহাদ ৬ মে তেঁতুলিয়া মডেল থানায় ২৮ জনের নাম উল্লেখ এবং ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। মামলার পর মোবারক হোসেন নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ওসি আবু ছায়েম মিয়া বলেন, আগের মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অপর আসামিদের গ্রেফতার করা হবে।

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান